Smart UP Platform ওয়েবসাইট, নাগরিক সেবা, ইউনিয়ন পরিষদ এবং অনুমোদিত প্রশাসনিক ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য ব্যবহারের শর্তাবলি।
Smart UP Platform ব্যবহার করার মাধ্যমে আপনি এই ব্যবহারের শর্তাবলি মেনে চলতে সম্মত হচ্ছেন।
এই শর্তাবলি নাগরিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা, অনুমোদিত User এবং Smart UP Platform-এর অন্যান্য ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য।
Smart UP Platform একটি ডিজিটাল স্থানীয় সরকার সেবা ও ব্যবস্থাপনা সফটওয়্যার প্ল্যাটফর্ম।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক সনদ, প্রত্যয়নপত্র, ওয়ারিশ/উত্তরাধিকার সনদ, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, আবেদন ব্যবস্থাপনা, QR Code যাচাই, SMS Notification, হিসাব, রিপোর্টিং এবং অন্যান্য অনুমোদিত নাগরিক ও প্রশাসনিক সেবা পরিচালনা করা যেতে পারে।
Smart UP Platform-এর ওয়েবসাইট, সফটওয়্যার বা কোনো সেবা ব্যবহার করলে ব্যবহারকারী এই শর্তাবলি এবং গোপনীয়তার নীতিমালার সঙ্গে সম্মত হয়েছেন বলে গণ্য হবে।
নাগরিক আবেদন বা প্রশাসনিক কার্যক্রমে প্রদান করা তথ্য সঠিক, সত্য ও প্রয়োজনীয় কাগজপত্র দ্বারা সমর্থিত হওয়া আবশ্যক।
ভুল, মিথ্যা, জাল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট আবেদন বাতিল, Account স্থগিত বা প্রযোজ্য প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
অনুমোদিত User-কে নিজের User Name, Password, OTP এবং Login তথ্য গোপন রাখতে হবে।
নাগরিকের আবেদন যাচাই, তথ্যের সত্যতা নির্ধারণ, সনদ অনুমোদন, আবেদন বাতিল, ওয়ারিশ নির্ধারণ, ট্রেড লাইসেন্স অনুমোদন, সরকারি ফি নির্ধারণ, স্বাক্ষর ও সিল ব্যবহারের দায়িত্ব সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠানের।
Smart UP Platform এসব বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করে না।
Smart UP Platform প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার, Server, Database, Backup, Update এবং কারিগরি সহায়তা প্রদান করবে।
সফটওয়্যারের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Smart UP Platform ব্যবহার করে নিম্নোক্ত কাজ করা নিষিদ্ধ—
Smart UP Platform ব্যবহার করে সফলভাবে ইস্যুকৃত প্রতিটি চার্জযোগ্য সনদ বা সেবার বিপরীতে নির্ধারিত Software Service Charge প্রযোজ্য হতে পারে।
Software Service Charge Prepaid Balance পদ্ধতিতে পরিচালিত হতে পারে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা অনুমোদিত প্রতিষ্ঠান অগ্রিম Balance Refill করে সেবা ব্যবহার করবে।
পর্যাপ্ত Balance না থাকলে নতুন চার্জযোগ্য সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।
নাগরিকের কাছ থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কত টাকা সেবা ফি আদায় করবে তা প্রযোজ্য সরকারি আইন, বিধি ও কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে। ইউনিয়ন পরিষদের নিজস্ব সেবা ফি এবং Smart UP Platform-এর Software Service Charge পৃথক বিষয়।
Smart UP Platform থেকে ইস্যুকৃত কিছু সনদ বা নথিতে QR Code বা Online Verification ব্যবস্থা থাকতে পারে। Verification ব্যবস্থার মাধ্যমে সনদের সত্যতা যাচাইয়ের জন্য সীমিত তথ্য প্রদর্শিত হতে পারে।
আবেদন, সনদ, Account Security বা অন্যান্য প্রয়োজনীয় সেবা সম্পর্কিত তথ্য ব্যবহারকারীর মোবাইলে SMS বা OTP এর মাধ্যমে পাঠানো হতে পারে।
Smart UP Platform প্রয়োজন অনুযায়ী Access Control, Password Protection, OTP Verification, Backup, Audit Log এবং Server Security-এর মতো ব্যবস্থা ব্যবহার করতে পারে।
তবে Internet বা Electronic Data Storage-এর কোনো ব্যবস্থাকেই শতভাগ ঝুঁকিমুক্ত বলে নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
জাল সনদ তৈরি, অননুমোদিত তথ্য পরিবর্তন, Account-এর অপব্যবহার, সিস্টেমে আক্রমণ বা গুরুতর নিরাপত্তা ঝুঁকির যৌক্তিক প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট Account সাময়িকভাবে স্থগিত করা হতে পারে।
Smart UP Platform-এর Software, Source Code, Design, Database Structure, Logo, নাম এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত ও মেধাসম্পদের মালিকানা Smart UP Platform-এর। ব্যবহারকারী শুধুমাত্র অনুমোদিত ব্যবহারের অধিকার পাবে।
Server Maintenance, Internet Failure, Data Center সমস্যা, বিদ্যুৎ বিভ্রাট, Cyber Attack, প্রাকৃতিক দুর্যোগ বা নিয়ন্ত্রণের বাইরে অন্য কোনো কারণে সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
এ ধরনের পরিস্থিতিতে যথাসম্ভব দ্রুত সেবা পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্যবহারকারীর ভুল তথ্য প্রদান, Login তথ্য অন্যকে দেওয়া, অননুমোদিত ব্যবহার, প্রশাসনিক ভুল সিদ্ধান্ত বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভুল অনুমোদনের কারণে সৃষ্ট ক্ষতির দায় Smart UP Platform-এর ওপর বর্তাবে না।
বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আদালত বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো সরকারি কর্তৃপক্ষের বৈধ নির্দেশনা অনুসরণ করা হবে। কোনো শর্ত প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে আইন ও সরকারি নির্দেশনাই প্রাধান্য পাবে।
Smart UP Platform প্রয়োজন অনুযায়ী ব্যবহারের শর্তাবলি পরিবর্তন, সংশোধন বা হালনাগাদ করতে পারে। হালনাগাদ শর্তাবলি ওয়েবসাইটে প্রকাশের পর কার্যকর হবে।
ব্যবহারকারীর ব্যক্তিগত ও প্রশাসনিক তথ্য কীভাবে সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষিত রাখা হয় সে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের গোপনীয়তার নীতিমালা দেখুন।
গোপনীয়তার নীতিমালা দেখুনব্যবহারের শর্তাবলি সম্পর্কে কোনো প্রশ্ন, অভিযোগ বা কারিগরি সহায়তার প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন—
দায়িত্বশীল, নিরাপদ ও আইনসম্মত ব্যবহারের মাধ্যমে ডিজিটাল স্থানীয় সরকার সেবা আরও সহজ ও স্বচ্ছ করা সম্ভব।